সভাপতির বাসভবনে সভা, গেলেন না কয়েকজন নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বাসভবনে গতকাল বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে। সভায় সদর ও গজারিয়া উপজেলা থেকে নির্বাচিত সাংসদ ও জেলা কমিটির উপদেষ্টা এম ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনসহ কয়েকজন উপস্থিত ছিলেন না। দলীয় সূত্রে জানা যায়, দলের সভা বাসভবনে হওয়ায় নেতারা যোগ দেননি। সভায় যোগ না দেওয়া সম্পর্কে জামাল হোসেন বলেন, ‘বাসভবনের রাজনীতি করি না। দলের সভা দলীয় কার্যালয়ে হবে। বাসভবনে হবে কেন?’দলীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের কখনো স্থায়ী কার্যালয় ছিল না। প্রায় ২২ বছর ধরে অস্থায়ী কার্যালয়ও নেই দলটির। এতে আওয়ামী লীগের রাজনীতি দলের সভাপতি মোহামঞ্চদ মহিউদ্দিনের বাসভবনকেন্দ্রিক হয়ে আসছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে এই জেলার দলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।দলীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ-৩ আসনের আগামী নির্বাচনে বর্তমান সাংসদ এম ইদ্রিস আলী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহামঞ্চদ মহিউদ্দিন মনোনয়ন চাইবেন। রাজনীতিতে এই দুই নেতার মধ্যে চরম বিরোধ বিরাজ করছে। গতকালের জেলা আওয়ামী লীগের সভা তাঁর বাসভবনে আহ্বান করায় স্থানীয় সাংসদ যোগ না দেওয়ার এটাও একটা বড় কারণ বলে দলীয় একাধিক সূত্র জানায়। জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়টি সর্বশেষ আজ থেকে ২২ বছর আগে মুন্সিগঞ্জ শহরের পুরাতন কাচারিতে সাধনা কার্যালয়ে ছিল। সেখানে বর্তমানে মুন্সিগঞ্জ প্লাজা নামে পাঁচতলা মার্কেট হয়েছে। এদিকে গতকালের সভায় জেলার ছয় উপজেলা ও শহর আওয়ামী লীগের সম্মেলন ২৩ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত দীর্ঘ সময় ধরে চলে এই সভা।মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা, মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহসভাপতি শাহ আলম মৃধা, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।এ ব্যাপারে কথা বলার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন জানান, গতকালের সভায় উপজেলা ও শহরে সম্মেলন করার সিদ্ধান্ত হয়। তবে দীর্ঘদিন ধরে দলের সভা বাসভবনে হওয়া প্রসঙ্গে মহিউদ্দিনের অনুসারী এই নেতা বলেন, ‘সভা দলের কার্যালয়ে হলে ভালো হয়, এটা ঠিক। কিন্তু বাসভবনে হলেও তো আমরা স্বাধীনভাবেই মন খুলে কথা বলেছি।’ তবে দীর্ঘদিন ধরে দলের কার্যালয় না থাকার বিষয়টি তাঁদের রাজনৈতিক ব্যর্থতা বলে স্বীকার করেন।গজারিয়া ছাত্রলীগের কমিটি ঘোষণা ঢাকায়