সভাপতিসহ আ.লীগ সমর্থিত প্যানেলের ১১ জন নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০১৫-১৬ কার্যকারী পরিষদের নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের ১১ জন নির্বাচিত হয়েছেন। বিএনপি-সমর্থিত প্যানেল থেকে চারজন নির্বাচিত হন। গতকাল মঙ্গলবার এ নির্বাচন হয়।
আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, সভাপতি পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শ ম হাবিবুর রহমান ১২২ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত আবদুল মালেক পান ৯৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ-সমর্থিত নাছিমা আক্তার পান ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাসুদ আলম পান ৭১ ভোট। বিএনপি-সমর্থিত খান আতাউর রহমান পান ৫৫ ভোট।
এ ছাড়া আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের মো. নজরুল ইসলাম ও সিরাজুল ইসলাম সহসভাপতি, রুহুল আমিন সহসাধারণ সম্পাদক, কাজী মোজাম্মেল হোসেন দপ্তর সম্পাদক, জানে আলম পাশা ক্রীড়া ও নাট্যবিষয়ক সম্পাদক ও নয়ন মিয়া, রিনা আক্তার, সিরাজুল হক লিটন, ফরাজী মো. সামছুজ্জামান মানিক কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন।
বিএনপি-সমর্থিত প্যানেল থেকে মো. পারভেজ আলম কোষাধ্যক্ষ, মো. হাবিবুর রহমান গ্রন্থাগারবিষয়ক সম্পাদক, মো. মনিরুল ইসলাম ধর্ম ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও মো. সুমন মিয়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম বলেন, আইনজীবী সমিতির মোট ২৯৩ জন ভোটারের মধ্যে ২৮২ জন মোট ১৫টি পদের জন্য ভোটাধিকার প্রয়োগ করেন।