টাঙ্গাইল জেলা বার সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সভাপতিসহ ১০টি পদে ও আওয়ামী লীগ-জাতীয় পার্টি-সমর্থিত সমিঞ্চলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা সাধারণ সম্পাদকসহ সাতটি পদে জয়ী হয়েছেন। গত সোমবার ভোট গ্রহণ শেষে গতকাল মঙ্গলবার ফলাফল ঘোষণা করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে বিজয়ীরা হলেন সভাপতি মো. আবু বারেক আবদুল্লাহ, সহসভাপতি এম এ ছাত্তার উকিল ও আবদুর রশিদ মিয়া, যুগ্ম সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আইনউদ্দিন এবং সদস্য তারিকুল ইসলাম, মুকুল আক্তার, মোশতাক আহমেদ, শামিম আল মামুন ও সৈয়দ সিরাজুল ইসলাম।সমিঞ্চলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ীরা হলেন সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, গ্রন্থাগার সম্পাদক সেকান্দার আলী, ক্রীড়া সম্পাদক আবদুল লতিফ প্রামাণিক এবং সদস্য অনিতা সরকার, মাসুদুল হক, শামিমা আক্তার ও মুহামঞ্চদ হোসেন আলী।