প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল জেলা বার সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতিসহ ১২টি পদে বিএনপি ও জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার এ নির্বাচন হয়। শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।
বিএনপি ও জামায়াত-সমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন সভাপতি শফিকুল ইসলাম, সহসভাপতি মো. আবুবকর সিদ্দিকী, মো. মজিবর রহমান, লাইব্রেরি সম্পাদক সরকার কবির উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. ইউসুফ আলী প্রমুখ।
আওয়ামী লীগ ও জাপা-সমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক মীর মাহফুজুল ইসলাম এবং নির্বাহী সদস্য শেখ আবদুল কাদের, মো. জাহিদ শামস ও মো. মাহ্বুবুর রহমান খান।