সভাপতি-সম্পাদকসহ ছয়টি পদে সরকার সমর্থকেরা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদের মধ্যে সরকার-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে সাতটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা।
গত শুক্রবার বগুড়া জেলা বারের গওহর আলী ভবনে অনুষ্ঠিত ওই নির্বাচনে ১৩টি পদে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুটি প্যানেল থেকে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম সভাপতি এবং বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ৬৪১ জন ভোটারের মধ্যে ৬২২ জন ভোট দেন।