সভায় ককটেল হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পথসভায় গতকাল মঙ্গলবার ককটেল হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ছয়-সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটলেও কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহমেদ, ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা আনোয়ারের পক্ষে আওয়ামী লীগসহ ১৪ দলের পক্ষ থেকে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে যুগিখালী বাজারে পথসভা চলছিল। যুগিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে পথসভায় প্রার্থীরা ছাড়াও ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।
পথসভায় স্থানীয় সাংসদ জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মুস্তফা লুৎফুল্লাহ বক্তব্য দেওয়ার আগমুহূর্তে সন্ধ্যা সাতটার দিকে ছয়-সাতটি ককটেল বিস্ফোরিত হয়।
সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ অভিযোগ করেন, যুগিখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএনপি-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলামের নেতৃত্বে জামায়াত-শিবির চক্র কয়েক দিন ধরে ওই এলাকায় তাঁদের পথসভা করতে দেবে না বলে হুমকি দিচ্ছিল। ধারণা করা হচ্ছে, তারাই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।
অভিযোগ অস্বীকার করে রবিউল ইসলাম বলেন, ‘১৪ দলের লোকজন নিজেরাই বোমার বিস্ফোরণ ঘটিয়ে আমার ওপর দোষারোপ করছে।’