সভায় হইচই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে হইচই ও হট্টগোলের মধ্য দিয়ে একাডেমিক কাউন্সিলের সভা শেষ হয়েছে। সভায় অধিকাংশ শিক্ষকের সম্মতি না থাকলেও উপাচার্য আবদুল হাকিম সরকার নিজ ক্ষমতাবলে নতুন বিভাগ খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার একাডেমিক কাউন্সিলের সভায় ১৫টি বিভাগ খোলার ব্যাপারে প্রস্তাবনা দিয়ে উপাচার্য শিক্ষকের মতামত চান। পরে প্রস্তাবের পক্ষে শিক্ষকদের সংখ্যাগরিষ্ঠ মতামত না দিলেও উপাচার্য নিজ ক্ষমতাবলে বিষয়টি পাস হয়েছে বলে ঘোষণা করেন। অনেক শিক্ষক এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।