সমঅধিকারের নামে সরকার নারীদের পথে নামাতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, ‘শিক্ষানীতি বাস্তবায়িত হলে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোনো মুসলমান থাকবে না। এই শিক্ষানীতি ইসলামধর্মবিরোধী। বর্তমান সরকার সমঅধিকারের নামে নারীদের পথে নামাতে চায়। তাদের সে অপচেষ্টা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।’গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলার বানীপুর মাদ্রাসা প্রাঙ্গণে আল ফালাহ্ ইসলামী সংস্থার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহিফলে প্রধান অতিথির বক্তব্যে আমিনী এসব কথা বলেন।সংগঠনের সভাপতি মাওলানা মোবাচ্ছির আলীর সভাপতিত্বে মাহফিলে সাবেক সাংসদ মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা সাজিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।