সমকাল সাংবাদিকের ওপর হামলার নিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমকালের ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) প্রতিনিধি জয়দেব দাশের ওপর গত মঙ্গলবারের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সাংবাদিক সমিতি। এ হামলার ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে। বাকৃবি সাংবাদিক সমিতির এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দায়িত্বরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিকদের ওপর এভাবে সন্ত্রাসী হামলা হলে কেউই এ পেশায় নিয়োজিত হতে চাইবে না।