প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে সংস্কৃতি পরিষদের আয়োজনে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সমকালীন সাহিত্য আড্ডা। লেখকদের স্বরচিত কবিতা ও গল্প পাঠে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান। সংগঠনের সভাপতি নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান। প্রধান অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মো. সামস্-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি আতিকুর রহমান, কবি মুহম্মদ রহমতুল বারী, অধ্যাপক মিনতী কুমার রায়, অধ্যাপক নূর মোহাম্মাদ তালুকদার প্রমুখ। পরে স্থানীয় ১২ জন ব্যক্তিকে মুক্তিযোদ্ধা সম্মাননা, স্মারক সম্মাননাসহ বিভিন্ন সম্মাননা প্রদান করা হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধি