সমকালের সার্কুলেশন বিভাগের ডিজিএমের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সমকালের সার্কুলেশন বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) অমিত রাইহান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর তার বয়স হয়েছিল ৫০ বছর।

অমিত রাইহানের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে তাঁর (অমিত) বুকে ব্যথা হয়। প্রথমে তাঁকে ঢাকার ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থবোধ করেন। পরে বাসায় নেওয়া হয়। বাসায় ফেরার পর আবার বুকে ব্যথা শুরু হয় অমিত রাইহানের। তাঁকে আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাদ আসর কলাবাগান থানাসংলগ্ন মসজিদে অমিত রাইহানের জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে তাঁর মরদেহ সমকাল কার্যালয়ে নেওয়া হবে। সেখানে সহকর্মীরা তাঁকে শ্রদ্ধা জানাবেন।

অমিত রাইহান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।