সমগীতের যুগপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠন সমগীতের এক যুগপূতি৴ ও তৃতীয় জেলা সম্মেলন উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। সংগঠনের সভাপতি অশোক আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শহীদ কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, কবি আরিফ বুলবুল, অমল আকাশ প্রমুখ। উৎসবের অনুষ্ঠানমালায় রয়েছে আলোচনা সভা, সম্মাননা প্রদান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুদের পরিবেশনায় গান, পারফরম্যান্স আর্ট, জালাল খাঁর গান, নাটক-পথপালা ও তারুণ্য তাড়নার গান। গতকাল বাউল বয়াতি আবুল সরকারকে সম্মাননা প্রদান করেন মামুনুর রশীদ। পরে সংগীত পরিবেশন করেন আবুল সরকার। ২০০২ সালের ১ মে এক শ্রমিক সমাবেশে গান গাওয়ার মধ্য দিয়ে সমগীতের পথচলা শুরু হয়।