প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপকূলীয় অঞ্চলে মৎস্য ও সামুদ্রিক সম্পদ গবেষণায় যৌথভাবে কাজ করবে বেসরকারি গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ ও খুলনা বিশ্ববিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ডফিশের মধ্যে এ-সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান ও ওয়ার্ল্ডফিশের মহাপরিচালক নাইজেল প্রিস্টন নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান। অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ডফিশের পক্ষ থেকে চিংড়ির ভাইরাস নির্ণয়ে একটি পিসিআর যন্ত্র উপহার দেওয়া হয়।