সমঝোতা স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্যে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ও সিএসআইডি (সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি) সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গতকাল সোমবার দুপুরে রাজেন্দ্র কলেজে এ স্মারক স্বাক্ষর করা হয়। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে বেলা ১১টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান। গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পবন কুমার আচার্য এতে সভাপতিত্ব করেন।