প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের পশুবিজ্ঞান বিভাগের সঙ্গে গাজীপুরের বেসরকারি প্রতিষ্ঠান ইসমাইল ফিডস অ্যান্ড অ্যানিমেল এন্টারপ্রাইজের এক সমঝোতা চুক্তি হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর এবং বেসরকারি প্রতিষ্ঠানটির পরিচালক বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবদুর রাজ্জাক চুক্তিপত্রে সই করেন। এই চুক্তির ফলে আগামী চার বছর বিশ্ববিদ্যালয়ের গবেষকদের অধীনে বিষাক্ত পদার্থ ও পশুখাদ্যের মান নিয়ন্ত্রণ বিষয়ে একজন শিক্ষার্থী পিএইচডি সম্পন্ন করবেন। চুক্তির শর্ত অনুসারে বেসরকারি প্রতিষ্ঠানটি এ গবেষণার পুরো অর্থ বহন করবে।