সমঝোতা না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে: জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালে সংসদ ও মন্ত্রিপরিষদ বহাল থাকবে বলে প্রধানমন্ত্রী গতকাল যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য নেই এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা)। তবে দলটি বলেছে, নির্বাচনকালীন সরকার নিয়ে সমঝোতা না হলে এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার গত রাতে প্রথম আলোকে বলেন, সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকার ও বিরোধী দল—উভয়কে ছাড় দিতে হবে। দুপক্ষকে অবশ্যই সমঝোতায় আসতে হবে। এ ক্ষেত্রে জাপার চেয়ারম্যান এরশাদের দেওয়া প্রস্তাবের কথা উল্লেখ করেন রুহুল আমিন হাওলাদার। তিনি জানান, এরশাদের দেওয়া প্রস্তাবটি হচ্ছে, বর্তমান সংসদের নির্বাচিত ১০ জন প্রতিনিধি নিয়ে সব দলের সন্তুষ্টি সাপেক্ষে অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচনকালীন সময়ে সরকার পরিচালনা করবেন। এই ১০ জনের ভেতর থেকে অথবা বাইরে থেকে আলোচনা সাপেক্ষে সরকার প্রধান মনোনীত হবেন।