সমঝোতা বৈঠক ব্যর্থ, ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনি কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকনেতাদের সমঝোতা বৈঠক ব্যর্থ হয়েছে। ফলে ধর্মঘটও প্রত্যাহার করেননি শ্রমিকেরা। আজ মঙ্গলবার চতুর্থ দিনের মতো ধর্মঘট চলবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির সভাকক্ষে গতকাল বেলা তিনটায় খনি কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকনেতাদের সমঝোতা বৈঠক বসে। বৈঠকে শ্রমিকনেতারা ২৯২ জন শ্রমিককে পেট্রোবাংলার অধীনে চাকরিতে স্থায়ী নিয়োগ এবং তাঁদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান। কিন্তু এতে খনি কর্তৃপক্ষ রাজি না হওয়ায় শ্রমিকনেতারা ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।বৈঠকের পর খনির ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন বলেন, শ্রমিকদের পেট্রোবাংলার অধীনে চাকরিতে স্থায়ী নিয়োগের দাবি তাঁর পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। এটি সরকারি সিদ্ধান্তের ব্যাপার।