সমঝোতা স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)। প্রতিষ্ঠান দুটির মধ্যে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্র বাড়ানোর লক্ষ্যে বিসিএসআইআরে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসইউবির রেজিস্ট্রার এ ওয়াই এম ইকরাম-উদ-দৌলা ও বিসিএসআইআরের সচিব মো. জাহাঙ্গীর আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসইউবির উপাচার্য ইফতেখার গণি চৌধুরী, বিসিএসআইআরের চেয়ারম্যান আহমেদ ইসমাইল মোস্তফা এ সময় উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ছিলেন এসইউবির ফার্মেসি বিভাগের উপদেষ্টা এম এ রশিদ এবং একই বিভাগের প্রধান রেবেকা বানু। বিজ্ঞপ্তি।