সমঝোতা স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ খাদ্যের প্রযুক্তি হলো জৈব কৃষি। এই পদ্ধতির প্রসারে কর্মরত সিলেটের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের (এফআইভিডিবি) সঙ্গে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহি আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এফআইভিডিবির নির্বাহী পরিচালক যেহীন আহমদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সব বিভাগ, শাখা ও দপ্তরপ্রধানেরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট