সমঝোতা স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) মধ্যে গতকাল বুধবার দুপুরে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২-এ উপাচার্য আল নকীব চৌধুরী এবং এআইবিএসের পক্ষে প্রেসিডেন্ট গোলাম এম মাতবর এ স্মারকে সই করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী বলেন, চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, উচ্চতর শিক্ষা, প্রশিক্ষণ, বিভিন্ন গবেষণা প্রকল্পে সহযোগিতাসহ নানাভাবে পরস্পরকে সহযোগিতা করা হবে। পাবনা অফিস|