সমঝোতা স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী বিনিয়োগে সিলেটের প্রথম বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান বারাকা গ্রুপের সঙ্গে কারিগরি শিক্ষার বেসরকারি সংস্থা ‘ইউসেপ বাংলাদেশ’-এর অংশীদারত্বমূলক সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল শহরের টিলাগড় এলাকায় ইউসেপ ট্রেনিং ইনস্টিটিউটে বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী ও ইউসেপ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক এ কে এম মহসিন আলী দুই প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বারাকা গ্রুপের ভাইস চেয়ারম্যান এহসানুল কবির, বারাকা পাওয়ারের পরিচালক আবদুল মান্নান, প্রবাসী বিনিয়োগকারী সিরাজুল ইসলাম, বারাকা গ্রুপের জনসংযোগ ব্যবস্থাপক সাব্বির আহমদ, ইউসেপ সিলেট অঞ্চলের ডিপিও ইনচার্জ এনায়েত বিলকিছ উপস্থিত ছিলেন।