প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা ও গবেষণার মাধ্যমে উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, আহরণ, উন্নয়ন ও সংরক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএমইউ) গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। শিক্ষা-গবেষণার যেকোনো বিষয়ে বিএসএমআরএমইউকে সহায়তা করবে খুলনা বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার খুলনা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা বিষয়ে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসব কথা বলেন। উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশের নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শুভকামনা করেন।