সমঝোতা স্মারক সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা-গবেষণায় সংযোগ স্থাপন, শিক্ষক-গবেষক বিনিময়সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার খান আতিয়ার রহমান এবং এআইবিএসের পক্ষে সংস্থার প্রেসিডেন্ট অধ্যাপক গোলাম মাতবর সমঝোতা স্মারকে সই করেন। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ১৯তম বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় এআইবিএসের সঙ্গে চুক্তিবদ্ধ হলো।