প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমঝোতার ফুটবল এখন বিএনপির হাতে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। নতুন সরকারের অর্থমন্ত্রী হিসেবে গতকাল বৃহস্পতিবার প্রথম সিলেট সফরে গিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী দুপুরে উড়োজাহাজে সিলেট পৌঁছান। তাঁকে বরণ করে নিতে দলীয় নেতা-কর্মীরা ওসমানী বিমানবন্দরে গিয়ে অভ্যর্থনা জানান। শহীদ মিনার চত্বরে আয়োজিত সংবর্ধনা মঞ্চে ওঠার আগে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, সমঝোতা হলে আরেকটি নির্বাচন হবে। আমিও মনে করি, সমঝোতা হলে নির্বাচন হতেই পারে। এই সমঝোতার ফুটবলটা এখন বিএনপির হাতে। গোল করতে হলে তাদেরকেই উদ্যোগ নিতে হবে।’