সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শহরের প্রেসক্লাবের সামনে জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই কর্মসূচি পালন করে।এতে জেলার বিভিন্ন এলাকার আদিবাসীসহ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও সাম্যবাদী দলের নেতারা অংশ নেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি বিচিত্রা তিরকি, সাধারণ সম্পাদক দেবেন মুর্মু, আদিবাসী নেতা কর্নেলিউস মুর্মু, বিমল চন্দ্র রাজোয়ার, মদন হাঁসদা, গোপাল হেমব্রম, টুপেন রবিদাস, আনোয়ার হোসেন দিলু, কমিউনিস্ট পার্টির নেতা ইসরাইল সেন্টু, সাম্যবাদী দলের নেতা কামাল উদ্দীন, জাসদের নেতা মনিরুজ্জামানসহ অন্যরা। বক্তারা বলেন, জালিয়াতচক্রের কবলে পড়ে সমতলের আদিবাসীরা দিন দিন নিজস্ব আবাদি জমি ও বসতভিটা হারিয়ে ভূমিহীনে পরিণত হচ্ছে। তাদের সমাধিস্থলসহ ধর্মীয় স্থানগুলো বেদখল হয়ে যাচ্ছে। তাই আদিবাসীদের ভূমি রক্ষায় আলাদা ভূমি কমিশন গঠন জরুরি হয়ে পড়েছে।