সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবি ও সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনের দাবিতে গতকাল শনিবার সিলেটে মানববন্ধন হয়েছে। আদিবাসীবিষয়ক জাতীয় কোয়ালিশন সিলেট আঞ্চলিক কমিটির ব্যানারে কয়েকটি আদিবাসী সংগঠন সম্মিলিতভাবে এ মানববন্ধনের আয়োজন করে। এলাকার অনেকে জানান, গতকাল বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে স্থানীয় আদিবাসী সংগঠন এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো), বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল, সিলেট জেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সোসাইটি ফর আদিবাসী সমাজ, বাংলাদেশ
মণিপুরি যুবকল্যাণ সমিতি ও মাইনোরিটি ওয়াচের নেতারা উপস্থিত ছিলেন। অবিলম্বে আদিবাসীদের দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন আদিবাসীবিষয়ক জাতীয় কোয়ালিশন সিলেট আঞ্চলিক কমিটির সদস্যসচিব লক্ষ্মীকান্ত সিংহ, জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সিলেট জেলা সভাপতি দানেস সাংমা, সাধারণ সম্পাদক মিলন ওরাঁও, আদিবাসী নেতা জুসেফ হাউই, প্রদীপ ওরাঁও, নির্মল সিংহ, সুমন বাড়াইক প্রমুখ।