সমতলের সংখ্যালঘুদের জন্য মন্ত্রণালয়ের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমতলে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তা ও সংখ্যালঘুদের জন্য পৃথক মন্ত্রণালয়ের দাবিতে গতকাল সোমবার শেরপুরে মানববন্ধন করা হয়েছে। জেলা শহরের পৌর টাউন হলের সামনে নাগরিক সংগঠন জন-উদ্যোগের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন হয়। এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল ইসলামের কাছে পেশ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রতিনিয়ত ভয়ভীতি, হুমকি, উচ্ছেদ, ধর্ষণ, বিচারহীনতার সংস্কৃতি ও শাসকগোষ্ঠীর বিমাতাসুলভ আচরণে আদিবাসী ও সংখ্যালঘুরা প্রান্তিক থেকে দেশান্তরি হচ্ছেন। সংখ্যালঘু জনগোষ্ঠীর অবস্থাও অনেকটা এমনই।

বক্তৃতা করেন জন-উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ, সম্মিলিত সামাজিক আন্দোলনের আহ্বায়ক রাজিয়া সামাদ, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের সভাপতি তপন সারোয়ার প্রমুখ।