সমন্বয় পরিষদের বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ সালের ১ জুলাই থেকে পে-স্কেল বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে গতকাল সোমবার ঝিনাইদহ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ঝিনাইদহ জেলা সভাপতি ইমাদ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক আমির হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা ২০১৪ সালের জুলাই থেকে পে-স্কেল বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি না মানলে আন্দোলনে যাওয়ার হুমকি দেন।