প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের অগ্রগতি নিয়ে সমন্বয় সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জাকিয়া পারভীন প্রমুখ।