সমন্বয় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ বিভাগের প্রথম সমন্বয় সভা গতকাল দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় শহরের সড়ক যোগাযোগ ও যানজট নিয়ে আলোচনা এবং সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে সভায় আলোচনা হয়। এ ছাড়া নেত্রকোনার শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি সড়কের নির্মাণকাজের পরিকল্পনা ও ময়মনসিংহের সীমান্তবর্তী জেলার সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থা বিষয়েও আলোচনা হয়। বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনার জেলা প্রশাসকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।