সমন্বয় কমিটির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের (ইউজি এসপি-৩) নগর সমন্বয় কমিটির সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলফামারী পৌরসভা কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার আয়োজনে ওই সভায় পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন নীলফামারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেন, পৌরসভার সচিব মো. মশিউর রহমান, কাউন্সিলর আনিছুর রহমান, বাদশা আলমগীর, গোলাম কিবরিয়া প্রমুখ। গোলাম কিবরিয়া বলেন, পৌরসভার নাগরিক সুবিধা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত নগর সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে এ সভা হয়।