সমন্বয় করে জঙ্গি আস্তানায় অভিযান চালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভেতরে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেলে পুলিশের যে বিভাগ আগে জানবে, তার দায়িত্ব হলো অন্য সব বিভাগকে জানানো। পরস্পরের সঙ্গে সমন্বয় করে জঙ্গিবিরোধী অভিযান চালাতে হবে।
গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া অপরাধবিষয়ক মাসিক সভায় পুলিশ কর্মকর্তাদের এই নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, জঙ্গি আস্তানায় অভিযান শুরুর আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে, যাতে কোনো পুলিশ সদস্য জঙ্গি হামলার শিকার না হন। জঙ্গি অভিযানে পুলিশের সফলতা রয়েছে। তবে খেয়াল রাখতে হবে, থানার সেবা যাতে কোনোভাবে হ্রাস না পায়। মানুষ যাতে যথাযথভাবে সেবা পায়, সেই ব্যবস্থাও চলমান রাখতে হবে।