সমন্বয় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমোক্রেসি ওয়াচের ‘অপরাজিতা’ নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে স্থানীয় সরকার অ্যাসোসিয়েশন ও নির্বাচিত নারী প্রতিনিধিদের সমন্বয় সভা গতকাল মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ডেমোক্রেসি ওয়াচ ও রোভা ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। মাগুরা ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি আবদুল লতিফের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান। অনুষ্ঠানে জেলার ৫০ জন নারী জনপ্রতিনিধি অংশ নেন। মাগুরা প্রতিনিধি