সমন্বয় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে গতকাল বুধবার ব্লাস্টের সঙ্গে সরকারি আইনগত কমিটির সমন্বয় সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্লাস্ট দিনাজপুর ইউনিট পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ আলী। সভাটি সঞ্চালনা করেন জেলা প্রকল্প কর্মকর্তা খুরশিদা পারভীন। প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি মো. হোসেন শহীদ আহমেদ। স্বাগত বক্তব্য দেন ব্লাস্ট দিনাজপুর ইউনিটের সমন্বয়কারী সিরাজুম মুনিরা। আরও বক্তব্য দেন আখতার-উল-আলম, মো. মাহমুদুল করীম, মাহাবুব আলী মুয়াদ, মো. আবু রায়হান মিয়া, মো. মিজানুর রহমান, রুপম কুমার দাস, আজিজুল ইসলাম, একরামুল আমিন প্রমুখ।