প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সংবাদমাধ্যমের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি নিজ কার্যালয়ে গত বৃহস্পতিবার রাতে এ সভার আয়োজন করে। সনাক সহসভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সনাক সদস্য পরিতোষ কুমার অধিকারী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাটোর দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সনাক সদস্য রণেন রায়, সাংবাদিক ইসহাক আলী, নাজমুল হোসেন, মাহবুব হোসেন প্রমুখ। সভায় সনাক-সংবাদমাধ্যমের সম্পর্ক জোরদার করা ও দুর্নীতি প্রতিরোধে একযোগে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।