সমন্বয় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলায় সচেতন নাগরিক কমিটির কার্যালয়ে গতকাল দিনব্যাপী সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ড—এ চার গ্রুপের সমন্বয় সভা হয়েছে। সভায় সনাক সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে চার গ্রুপের অর্ধশত সদস্য অংশ নেন। সভায় আলোচনায় অংশ নেন সনাক সদস্য জাহাঙ্গীর হাসান, মনোয়ার হোসেন, আলী আকবর, শাহজাহান গাজী, টিআইবির জ্যেষ্ঠ অনুষ্ঠান কর্মকর্তা হামিদ হোসেন, স্বজন সদস্য জেবুন্নেসা খানম, ইলিয়াস খান, মো. সোহেল, শুভঙ্কর বিশ্বাস, ইয়েস দলনেতা আল আমিন প্রমুখ।