সমন্বয় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় ইউনিয়ন, উপজেলা ও জেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে জেলা পর্যায়ে সমন্বয় সভা হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহরের কুড়পাড় এলাকায় জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে এ সভা হয়। বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ‘বিচারে প্রবেশাধিকার নিশ্চিতকরণের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ’ প্রকল্প এর আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জজ কে এম রাশেদুজ্জামান রাজা। স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া এতে সভাপতিত্ব করেন। প্রকল্পের ব্যবস্থাপক রেজাউল করিমের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়ক বিদ্যুৎ কুমার দে। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আজিজ হায়দার ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মাফুজুর রহমান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম প্রমুখ। নেত্রকোনা প্রতিনিধি