সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারকরণের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সমন্বয় সভা করেছে সচেতন নাগরিক কমিটি—সনাক। গত রোববার সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে সনাক, শ্রীমঙ্গল টিআইবির সহযোগিতায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সনাকের সদস্য মো. রহমত আলী। সাংবাদিকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সৈয়দ নেসার আহমদ বলেন, যেকোনো সমস্যা এককভাবে সমাধান করার চেয়ে সম্মিলিতভাবে গণমাধ্যমের প্রতিনিধি, সনাক, প্রশাসনসহ সর্বস্তরের সহযোগিতা নিয়ে করলে তা ফলপ্রসূ হয়।