প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারায় জাতীয় সমবায় ও যুব দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে আনোয়ারা মিলনায়তনে যুব উন্নয়ন ও সমবায় অধিদপ্তরের যৌথ উদ্যেগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর ও কর্ণফুলী থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জামাল আহমদ। আরও বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম ও সমবায় কর্মকর্তা রতন কান্তি দত্ত।