প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গাজীপুরের কালিয়াকৈরে গতকাল জাতীয় যুব ও সমবায় দিবস পালিত হয়েছে। সভায় যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল কবির। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এস এম মজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন আহসান প্রমুখ।