সমবায় দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি সদর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন লক্ষ্মীপুর-৩ আসনের সাংসদ এ কে এম শাহাজাহান কামাল, জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক কংকন চাকমা, জেলা সমবায় কর্মকর্তা মেহের উদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) শৈকত শাহীন, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপু। এ সময় জেলার শতাধিক সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।