সমবায় দিবসে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমবায় দিবস উপলক্ষে গতকাল শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। ঢাকার নবাবগঞ্জেও শোভাযাত্রা বের করা হয়।
‘সমবায়ের দর্শন, টেকসই উন্নয়ন’ স্লোগানে সকালে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া সমবায় মার্কেটের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নারায়ণগঞ্জ ক্লাবের শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক গাউসুল আজম, জেলা সমবায় অধিদপ্তরের চেয়ারম্যান আবুল কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।
নবাবগঞ্জ উপজেলা চত্বর থেকে সকালে শোভাযাত্রা বের হয়ে ওয়াছেক মিলনায়তনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. শাকিল আহম্মেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক কলাকোপা ইউপির চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল প্রমুখ।