সমবায় সমিতির ব্যাংকিং ব্যবসা বন্ধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া সমবায় সমিতি ব্যাংকিং ব্যবসা করতে পারবে না। এ বিধান যুক্ত করে সমবায় সমিতি (সংশোধন) বিল, ২০১২ গতকাল বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিলটি সংসদে উত্থাপন করলে তা সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হয়।বিলটি পাস হওয়ায় কোনো ব্যক্তি এই বিধান লঙ্ঘন করলে অনধিক সাত বছর কারাদণ্ড বা অন্যূন ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।সমবায় সমিতির নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা বন্ধ, শাখা অফিস খোলার বিধান বাদ এবং সমবায় অধিদপ্তরের নিবন্ধককে মহাপরিচালক করে গত ১১ সেপ্টেম্বর সমবায় সমিতি (সংশোধন) বিল, ২০১২ সংসদে উত্থাপন করা হয়।ওয়াকফ (সংশোধন) বিল উত্থাপন: মোতোয়ালিদের জরিমানার পরিমাণ ১০ গুণ বৃদ্ধি করে ওয়াকফ (সংশোধন) বিল, ২০১৩ সংসদে উত্থাপিত হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া বিলটি উত্থাপন করেন। অনুমোদিত খসড়া আইন অনুযায়ী সব ওয়াকফ সম্পত্তি ওয়াকফ এস্টেটের নামে থাকবে এবং তাদের অনুমতি ছাড়া কোনো সম্পত্তি হস্তান্তর করা যাবে না।