সমবায়ই নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমবায়ই মানুষের নিরাপত্তা। গরিব জনগোষ্ঠীর কল্যাণে সমবায়ের কোনো বিকল্প নেই। তাই সমবায়ীদের আরও বেশি উদ্বুদ্ধকরণে ভূমিকা রাখতে হবে। গতকাল শনিবার জাতীয় সমবায় দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনায় সভায় সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. শামসুল আলম প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেছেন। সকালে নগরে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে দরগাগেট এলাকার শহীদ সুলেমান মিলনায়তনে আলোচনা সভা হয়। সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জেড এম নূরুল হক, বিভাগীয় সমবায় অধিদপ্তর সিলেটের উপনিবন্ধক (প্রশাসন) কামাল উদ্দিন আহমদ বক্তব্য দেন।