সমবায়ীদের উদ্বুদ্ধ করতে তরল দুধের ক্রয়মূল্য এক টাকা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমবায়ী দুগ্ধ উৎপাদনকারীদের উৎসাহিত করতে সরকার তৃণমূল পর্যায়ে প্রতি লিটার তরল দুধের ক্রয়মূল্য ২৮ থেকে বাড়িয়ে ২৯ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে সমবায়ীরা এক টাকা বেশি পেলেও বাজারে মিল্ক ভিটার ভোক্তা পর্যায়ে তরল দুধের দাম বাড়বে না। সমবায় অধিদপ্তর মিলনায়তনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রোকেয়া সুলতানা, সমবায় অধিদপ্তরের নিবন্ধক সুরাইয়া বেগম, মিল্ক ভিটার চেয়ারম্যান অহিদ উল্লাহ মোল্লাসহ সমবায়ী নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। সভায় মিল্ক ভিটার বিপণনব্যবস্থা আধুনিকায়ন, উৎপাদিত পণ্যের গুণগত মানোন্নয়নসহ বিরাজমান সমস্যার সমাধানে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।