সমবায়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমবায়ের মাধ্যমে উৎপাদন বাড়ানো ও দারিদ্র্য বিমোচন সম্ভব। তাই এ ব্যাপারে আরও গুরুত্ব দিতে হবে। সমবায় কার্যকর করতে সম্ভাব্য সবকিছু করার ঘোষণা দিয়ে তিনি বলেন, এর সঙ্গে যুক্ত থেকে টাকাপয়সা বানাতে চাইলে এই আন্দোলনের সঙ্গে না থাকাই ভালো। সমষ্টিগত উন্নয়নের কথা চিন্তা যাঁরা করেন, তাঁরাই এ আন্দোলনে থাকবেন।৩৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে গতকাল শনিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এবারের স্লোগান ‘সমবায়ই শক্তি’।বর্তমান সমবায় আন্দোলনকে ‘মৃতপ্রায়’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, একে কার্যকর করে সফলতা আনতে হবে।‘একটি বাড়ি একটি প্রকল্প’ প্রসঙ্গে তিনি বলেন, শুধু গৃহহীনদের জন্যই নয়। অনাবাদি জমিও এ প্রকল্পের আওতায় আসতে পারে। জমির মলিক ও কৃষক সমবায়ের মাধ্যমে ফসল ফলাতে পারে। এতে উৎপাদন বাড়বে।প্রধানমন্ত্রী বিগত আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া একটি বাড়ি একটি খামার প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমরা যে প্রকল্প চালু করে গিয়েছিলাম, তা বাস্তবায়ন করতে পারলে গ্রাম থেকে দারিদ্র্য বিমোচন সম্ভব।’পানির অপচয় রোধে সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগের কথাও বলেন শেখ হাসিনা। তিনি বলেন, এটি সমবায়ের মাধ্যমেই পরিচালিত হবে। জাতীয় সমবায় নীতিমালা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তিদের নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত সমবায়ীদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশের মাটি উর্বর। সমবায়ের মাধ্যমে আমরা শস্যের উৎপাদন বৃদ্ধি করে বিদেশে রপ্তানি করতে পারি।’অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যুত্তরাষ্ট্রে শিল্প পরিচালনা করে সমবায়। যুক্তরাজ্যে সব কৃষিজমির মালিক সমবায়।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির বলেন, চারদলীয় জোট সরকারের সময় মিল্ক ভিটাকে দলীয়করণ ও দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়। এখন ওই প্রতিষ্ঠানে সে অবস্থা আর নেই।পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ গোলাম কুদ্দুসের সভাপতিত্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রহমত আলী, সমবায় অধিদপ্তরের নিবন্ধক মুশফেকা ইকফাৎ প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সমবায়ের মাধ্যমে উপকৃত ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ করেন। পরে সমবায় আন্দোলনের ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বক্তব্য দেখানো হয়।