সমবেদনা জানাতে জেদ্দায় যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সালের মৃত্যুতে সমবেদনা জানাতে জেদ্দায় যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম। তিনি সেখানে আয়োজিত একটি শোক জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দেবেন। খবর বাসসের।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল রোববার রাতে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশের জনগণের শুভাকাঙ্ক্ষী প্রিন্স সৌদ টানা ৪০ বছর সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সর্বশেষ তিনি সৌদি বাদশাহর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ছিলেন। ৯ জুলাই মারা যান প্রিন্স সৌদ।
প্রিন্স ফয়সালের ভাই ও মক্কা অঞ্চলের গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সালের জেদ্দাস্থ প্রাসাদে অনুষ্ঠিত হবে ওই শোক অনুষ্ঠান। এতে হাজির হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রিন্স সৌদের মৃত্যুতে সমবেদনা জানাবেন। আগামীকাল ১৪ জুলাই ঢাকায় ফিরবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।