সমব্যথী তাঁরাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজনের হাতে ক্যালেন্ডারের পাতা। তাতে একটি তারিখ লাল বৃত্তবন্দী। এ তারিখে ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে নেপাল। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে হাতে লেখা ফেস্টুন মেলে ধরে চাইছেন অর্থসহায়তা। গতকাল সোমবার বিকেলে সিলেট নগরের কেন্দ্রস্থল জিন্দাবাজার এলাকায় এ রকম সহায়তার জন্য বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেছে কয়েকটি দলকে। দলের সবাই নেপালি। সিলেটের মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাঁরা।
গতকাল বিকেলে তাঁদের কয়েকটি ভাগে বিভক্ত হয়ে অর্থ সংগ্রহ করতে দেখা গেছে। জিন্দাবাজার এলাকা থেকে বারুতখানা পর্যন্ত সহায়তা সংগ্রহকারী দলের একজন জানান, তাঁদের কাছে থাকা সহায়তার কিছু টাকা দূতাবাসের মাধ্যমে ইতিমধ্যে পাঠিয়েছেন। সহমর্মিতার জন্য তাঁরা এভাবে সহায়তা চাইছেন। সংগ্রহ করা অর্থ একইভাবে পাঠানো হবে।