সমমনা আট দলের ইফতারে খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমমনা আটটি রাজনৈতিক দলের ইফতারে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করে সমমনা আটটি রাজনৈতিক দল। রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এ ইফতারের আয়োজন করা হয়।সমমনা দলগুলো হলো জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী), মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ লেবার পার্টি ও ইসলামিক পার্টি।ইফতারের আগে দেশ ও মানুষের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।