সমমনা দলগুলোর সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর ভাষায় ‘সরকার ভারতকে করিডর প্রদান ও টিপাইমুখ বাঁধ নির্মাণের অনুমতি দিয়ে দেশকে যে নাজুক অবস্থায় ফেলার উদ্যোগ নিয়েছে’ তা প্রতিহত করতে দেশপ্রেমিক সব শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর গুলশানের কার্যালয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান জানান। খবর ইউএনবির।বৈঠকে খালেদা জিয়া দেশের আর্থসামাজিক অবস্থা, সরকারের জাতীয় স্বার্থপরিপন্থী কার্যকলাপ, বিরোধী রাজনীতিকদের ওপর দমন-পীড়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতাসহ বিভিন্ন বিষয়ে নেতাদের সঙ্গে আলোচনা করেন।জাগপা, এনপিপি, এনডিপি, মুসলিম লীগ, ন্যাপ, ন্যাপ (ভাসানী) ও লেবার পার্টির শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের ব্যাপারে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান জানান, খালেদা জিয়ার নেতৃত্বে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রতি তাঁরা সর্বাত্মক সমর্থন জানিয়েছেন।বিএনপির নেতৃত্বে চারদলীয় জোটের সম্প্রসারণ প্রসঙ্গে শফিউল আলম প্রধান বলেন, খালেদা জিয়া তাঁদের বলেছেন, সম্প্রসারিত জোটের একটা প্রভাব চলমান সরকারবিরোধী আন্দোলনে পড়বে।